একই ‘দলে’ জিদান-লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান, ব্রায়ান লারা, রিকি হাটন, বেন শেফার্ড এবং উইলিয়ামস। পাঁচজন পাঁচ জগতের মানুষ। জিদান ফুটবলার, লারা ক্রিকেটার, হাটন বক্সিং হিরো, শেফার্ড একজন টিভি উপস্থাপক আর উইলিয়ামস গায়ক। পাঁচ জগতের এই পাঁচ তারকা একই উদ্দেশ্যে আগামী ৬ জুন একত্র হচ্ছেন। উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থ সংগ্রহ করা।ওল্ড ট্রাফোর্ডে আগামী ৬ জুন হবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ। আইটিভি ওয়ানে সরাসরি সম্প্রচারিতব্য এ ম্যাচটি হবে জিদান-গিগস জুটি একাদশ এবং অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে। তবে লারা, হাটন, শেফার্ড আর উইলিয়ামসরা খেলবেন না এই ম্যাচে। প্রণোদনা দিতেই থাকবেন তাঁরা। এঁদের সঙ্গে আরও অনেক সেলেব্রিটিই সেদিন আলো ছড়াবেন ওল্ড ট্রাফোর্ডের ভিআইপি লাউঞ্জে।আর মাঠে আলো ছড়াবেন কারা? গিগস-জিদানসহ সাবেক সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসন এবং সাবেক ইংল্যান্ড তারকা টেডি শেরিংহাম, অ্যালান শিয়েরার, ডেভিড সিম্যানদের মতো আরও অনেকে। এঁদের মধ্যে গিগস জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা-দূত। ম্যাচের টিকিট বিক্রির টাকা এবং অনুদান থেকে যা আয় হবে, সবই দিয়ে দেওয়া হবে ইউনিসেফের হাতে।শিশুদের সাহায্য করার জন্য সবাইকে এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ম্যানইউ তারকা গিগস, ‘এটা একটা ফুটবল ম্যাচই। তবে আপনার সাহায্যে এই ৯০ মিনিটে লাখ লাখ শিশুর জীবন বদলে দেওয়া সম্ভব। আসুন, ম্যাচটি উপভোগ করুন এবং অনুদান দিয়ে সাহায্য করুন।’ ওয়েবসাইট।