এককেও জয় নাদালের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিস কোর্টে ফিরেছেন জয় দিয়ে। গত মঙ্গলবার চিলির ভিটিআর ওপেনে সেই জয়টি ছিল দ্বৈতে, হুয়ান মোনাকোর সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন রাফায়েল নাদাল। পরশু জিতলেন এককেও। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সাত মাস পর ফেরাটাকে উদ্যাপন করলেন ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড। বাই পাওয়ায় প্রথম রাউন্ড খেলতে হয়নি নাদালকে। এএফপি।