এককেও ফিরছেন হিঙ্গিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দশেক আগে টেনিস-বিশ্ব নড়েচড়ে বসেছিল একটা খবরে। আবার কোর্টে ফিরছেন মার্টিনা হিঙ্গিস! তবে তখন পর্যন্ত জানা গিয়েছিল, অবসর ভেঙে হিঙ্গিস ফিরতে পারেন শুধু দ্বৈতে। এখন শোনা যাচ্ছে, এককেও ফিরতে পারেন ৩২ বছর বয়সী সুইস।

হিঙ্গিস নিজে অবশ্য নিশ্চিত করেননি, এই আভাসটা দিয়েছেন আরেক সাবেক টেনিস খেলোয়াড় লিন্ডসে ড্যাভেনপোর্ট। এই উইম্বলডনেই আমন্ত্রণমূলক দ্বৈতে জুটি বেঁধে জিতেছিলেন দুজন। এখন টেনিস বিশ্লেষক ড্যাভেনপোর্ট জানিয়েছেন, এই মৌসুমে পাঁচটি ডব্লুটিএ টুর্নামেন্টে দ্বৈতে খেলতে পারেন হিঙ্গিস। ড্যানিয়েলা হানতুকোভার সঙ্গেও জোড় বাঁধার কথা ইউএস ওপেনে। নিজেকে পুরোপুরি খাপ খাইয়ে নেওয়ার পরেই নাকি এককে ফিরতে চান পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক এক নম্বর।

তবে হিঙ্গিসের তরফ থেকে এখন পর্যন্ত প্রত্যাবর্তনের খবরটা স্বীকার করা হয়নি। ওয়েবসাইট।