একচল্লিশেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল্লিশে নাকি চালশে হয়! গোলকিপার হলে অন্য কথা, এর বাইরে অনেক ফুটবলারই তো চল্লিশের আগে বুটজোড়া তুলে রেখে কোচিংয়েও নেমে পড়েন। কিন্তু মার্সেলিনহো পারাইবা কথাটাকে হেসে উড়িয়ে দিতে পারেন। ব্রাজিলের জার্সিতে পাঁচ ম্যাচ খেলা মার্সেলিনহো আলোচনায় এসেছেন ৪১ বছর বয়সে ক্লাব বদল করে। যোগ দিয়েছেন ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইপিরাঙ্গায়। যে বয়সে অন্য সবাই অবসর জীবনেরও দু-তিন বছর কাটিয়ে ফেলেন, সেখানে মার্সেলিনহো খুঁজে নিচ্ছেন নতুন চ্যালেঞ্জ। নতুন ক্লাবে যোগ দিয়েই সমর্থকদের জানিয়ে দিলেন, ‘ওয়াইপিরাঙ্গাকে দ্বিতীয় বিভাগে তুলতে এসেছি।’ ব্রাজিলিয়ানদের মধ্যে ৪০ বছরের পরও খেলা চালিয়ে যাওয়া নতুন কিছুও নয়। গত বছরই তো ৪৩ বছর বয়সে অবসর ভেঙে দ্বিতীয় বিভাগের মগিমিরিম ক্লাবে ফিরেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী খেলোয়াড় রিভালদো। আইএএনএস।