একজন তামিম ও শচীনের টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল নিজেই স্বীকার করেছেন ভারতের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি তাঁর স্বাভাবিক ছন্দে ছিলেন না। তামিমকে সবাই যেমন ‘ধুমধারাক্কা’ ঢঙে দেখে থাকে, সেদিনের তামিম ঘটিয়েছিলেন তার অনেকটাই ব্যত্যয়। তার পরও ৭০ রান করে ভারতের বিপক্ষে ম্যাচে দলীয় সর্বোচ্চটা তাঁরই।ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে তামিমের খুব ভালো সম্পর্ক। প্রায়ই শচীনের কাছ থেকে টিপস পেয়ে থাকেন তিনি। নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য শচীনের পরামর্শের চেয়ে দারুণ কিছু আর হতে পারে না বলেই বিশ্বাস বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যানের। শনিবার, ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের ইনিংসটাও যে শচীনের টিপস মেনেই খেলেছেন তা অকপটে বলেও ফেলেছেন তিনি।‘সেদিনে ম্যাচে আমার দায়িত্বটা ইমরুল দারুণভাবে পালন করেছে। প্রথম থেকেই বল আমার ব্যাটে আসছিল না। ঠিক সে সময় এক বছর আগে আমাকে বলা শচীনের একটি কথা আমার মনে হল, শচীন বলেছিল, ক্রিকেটে মাঝেমধ্যে এমন কিছু দিন আসে, যখন বল তোমার ব্যাটে আসবে, তুমি যা খুশি তা-ই করতে পারবে। আর কিছু দিন, বলকে অনেক ‘বলে কয়ে’ ব্যাটে নিতে হবে। সে সময়, তাড়াহুড়া না করে বল ব্যাটে আসার অপেক্ষা করাটাই বুদ্ধিমানের। আমিও ভারতের বিপক্ষে ম্যাচে সে ভাবে খেলেই রান পেয়েছি।’ তামিমের সরল স্বীকারোক্তি।৮৬ বলে ৭০ রানের ইনিংসটি খেলে ম্যাচ শেষে আবার শচীনের সঙ্গে দেখা হয়েছিল তামিমের। তামিমের ইনিংসটির প্রশংসাও নাকি করেছেন শচীন টেন্ডুলকার। তামিম ইকবাল বলেন, তিনিও স্বপ্ন দেখেন বীরেন্দর শেবাগের মতো অমন কিছু ইনিংস খেলার। এ ব্যাপারে বাংলাদেশ দলের অন্য টিমমেটরাও তাঁকে জুগিয়ে যাচ্ছেন অফুরন্ত সাহস আর উত্সাহ।বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলার-ফিল্ডাররা ভারতকে ৫০-৬০ রান বেশি দিয়ে দিয়েছে বলেই ধারণা তামিমের। তিনি বলেন, ভারতের ইনিংসটাকে ৩১০-এর মধ্যে বেঁধে রাখলে, বাংলাদেশের পক্ষে জেতাটা অমূলক কোনো ভাবনা হতো না। টাইমস নিউজ নেটওয়ার্ক।