একটা ফোনেই হয়তো কস্তা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তা
ডিয়েগো কস্তা

জন্ম ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে। হলুদ জার্সি গায়ে বিশ্বকাপে নেইমার-অস্কারদের সঙ্গী হওয়ারই কথা ছিল ডিয়েগো কস্তার। সেটা হয়নি। হলুদের পরিবর্তে মাঠে নামবেন লাল জার্সি গায়ে৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সেনানি হয়ে । তাঁর স্পেন দলে খেলা নিয়ে সাম্বার দেশটিতে খানিক বিভ্রান্তি আছে, হয়তো রয়েছে কিছুটা চাপা ক্ষোভও। কিন্তু কেন তিনি স্পেন দলকে বেছে নিলেন, অবশেষে সেটি খোলাসা করলেন ২৫ বছরে পা দেওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার৷
ভিসেন্তে দেল বস্ক তাঁকে স্পেনে খেলতে যেভাবে প্রভাবিত করেছেন সে রকম কিছুই করেননি স্কলারি। ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল গ্লোবো এস্পোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে কস্তা বলেছেন, ‘স্কলারি আমাকে কখনো ফোন করেননি। একমাত্র কোচ দেল বস্ক, যিনি আমার খেয়াল রাখছিলেন। আমাকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছিলেন এবং বুঝিয়েছিলেন আমি তাঁর তালিকায় আছি।’ স্পেনের হয়ে খেললেও কস্তা তাঁর ব্রাজিলিয়ান সত্তাটা হারাতে চান না, ‘আমি ব্রাজিলিয়ান, এটি কখনো বদলাবে না৷ তবে স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চাই৷’
কে জানে স্কলারির একটা ফোনেই হয়তো কস্তাকে সঙ্গী হিসেবে পেতেন নেমাইররা! ওয়েবসাইট।