একটা যুগের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে গেল কেনিয়ার ক্রিকেটে স্টিভ টিকোলো অধ্যায়। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৪২১ রান করার পাশাপাশি ৯৪ উইকেট নিয়েছেন তিনি। আইসিসির সহযোগী দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ (১৩৪), সবচেয়ে বেশি রান (৩৪২১) এবং সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার (৭৩) রেকর্ড তাঁরই। ১৯৯৬ বিশ্বকাপে কটকে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে। সব মিলে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। ওয়ানডেতে করা ৩টি সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ১১১ বারমুডার বিপক্ষে, ২০০৬ সালে। বাকি দুটি সেঞ্চুরি বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। এই তিনটি ম্যাচেই জয় পেয়েছে কেনিয়া। জয় পাওয়া ৩৮টি ম্যাচে তাঁর ব্যাটিং-গড় ৪৭.৪০। দুবার ইনিংসে ৪ উইকেট করে পেয়েছেন। সেরা বোলিং ৪১ রানে ৪ উইকেট স্কটল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে।