প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার টানা চতুর্থ ডাচ লিগ জিতল আয়াক্স আমস্টারডাম। গ্রিস সুপার লিগও টানা চারবার ঘরে তুলেছে অলিম্পিয়াকস। ক্রোয়েশিয়ায় টানা নবম লিগ চ্যাম্পিয়ন ডায়নামো জাগরেব। টানা লিগ জয়ের বিশ্ব রেকর্ড থেকে অবশ্য এখনো বেশ দূরে ক্রোট চ্যাম্পিয়নরা। ওই রেকর্ডের মালিক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর তাফিয়া এফসি। ১৯৯৪ থেকে ২০০৯ পর্যন্ত একটানা ১৫ বার চ্যাম্পিয়ন হয় ক্লাবটি (২০০৮ সালে লিগ হয়নি)। তাফিয়া ভেঙেছিল লাটভিয়ার স্কোন্তো রিগার রেকর্ড (১৪, ১৯৯১-২০০৪)। ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত টানা ১২ বার জিব্রাল্টার লিগ জিতে তাফিয়াকে হুমকি দিচ্ছে বারবার নাম পাল্টানো লিঙ্কন এফসি।