একটি গোলের মূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের দুই বছর হয়নি এখনো, পরেরটার বাকি দুই বছরের বেশি। কত কিছুই পাল্টে যেতে পারে এই সময়ে, হতে পারে কত ওলট-পালট। কিন্তু এখনই নাকি ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন রামিরেস সান্তোস ডো নাসিমেন্তো! চিনতে পারছেন না? বলা হচ্ছে, চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের কথা। বলাবলি হচ্ছে, বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে দেওয়া সেই গোলটিই নাকি বিশ্বকাপ দলে জায়গা করে দেবে রামিরেসকে।ব্রাজিলের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রামিরেস। খেলেছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও। তবে ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না ২৫ বছর বয়সী মিডফিল্ডার। জার্মানির বিপক্ষে গত আগস্টের ম্যাচটি ছিল ব্রাজিলের জার্সিতে সাবেক ক্রুজিরো মিডফিল্ডারের সর্বশেষ ম্যাচ। তবে ব্রাজিলের কোচ মানো মেনেজেস কিন্তু রামিরেস-মুগ্ধতার কথাই জানিয়েছেন, ‘রামিরেস অনেক দিন ধরেই দারুণ খেলছে এবং আমাদের পরিকল্পনায় আছে শুরু থেকেই। লোকে বুঝতে চায় না যে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে ওকে নেওয়া হয়নি কারণ, ওকে খুব ভালোভাবে জানা হয়ে গেছে আমাদের। অন্যদের পরখ করতে হবে। ওকে দেখার অনেক সময় সামনেও পড়ে আছে।’ এএফপি।