একটি টি-টোয়েন্টি খেলতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত। ৩০ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে ম্যাচটি। কাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ঘোষণা করেছে এখন থেকে ক্রিকেট সূচিতে স্থায়ীভাবেই জায়গা পাবে এই ম্যাচ। গত বছর ডারবানে মাখায়া এনটিনির বিদায়ী ম্যাচ হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল এই দুই দল। সেই ম্যাচের সাফল্যই দুই বোর্ডকে এই ম্যাচ আয়োজনের সাহস জুগিয়েছে। এশিয়া কাপ শেষ হওয়ার সাত দিন পর ও স্বাগতিকদের নিউজিল্যান্ড সফর শেষ হওয়ার মাত্র তিন দিন পরই হচ্ছে ম্যাচটি। ম্যাচের পাঁচ দিন পর শুরু হবে আইপিএল। তার পরও ভারত সেরা একাদশ পাঠানোরই প্রতিশ্রুতি দিয়েছে। ওই দিনই সিএসএ সম্মাননা দেবে অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। সিএসএ প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা দিয়েছেন খবরটি। ওয়েবসাইট।