একটি টুর্নামেন্ট খেলেই ফিরছে হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেহরু কাপের পর গতকাল দিল্লিতেই শুরু লাল বাহাদুর শাস্ত্রী হকিতে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরছে বাংলাদেশ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেছেন, ‘আয়োজকেরা আইএইচএফের পূর্বানুমতি নেয়নি। আমরা টুর্নামেন্টে অংশ নিলে শাস্তির মুখে পড়তে পারি।’ নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান, মালয়েশিয়া ও পাকিস্তান হকি দলও। ৩০ নভেম্বরের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।