একটুতেই শেষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি নয়, সামর্থ্যের মাত্র ৫ শতাংশ কম দিলেই ফাইনালে জয়ের কোনো সুযোগ থাকবে না। রানার্সআপ ট্রফি নিয়েই বাড়ি ফিরতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পার মার্টেসেকার। জার্মান এই ডিফেন্ডারের দাবি, ব্রাজিলকে ৭ গোল দিয়েই প্রত্যাশার পারদটা অনেক বাড়িয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। ফাইনালে লক্ষ্য অটুট রেখেই খেলতে হবে। ২৯ বছর বয়সী এই আর্সেনাল তারকার বিশ্বাস, ফাইনালে নিজেদের শান্ত রেখেই পরিস্থিতি মোকাবিলা করা যাবে। বলছেন, ‘নিজেদের লক্ষ্যচ্যুত করা যাবে না। কারণ আমরা ৭ গোল দিয়েছি। আপনি পরিসংখ্যান দেখুন আমাদের পাস, গোলগুলো ছিল একদম নিখুঁত। শান্ত থেকেই পরিস্থিতি সামাল দিতে হবে। আমরা আরও ইতিহাস চাই।’ বিবিসি।