একদিকে গেইল অন্যদিকে মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বড় দল-ছোট দল কথাটা সব খেলাতেই থাকে। ক্রিকেটে আমাদের জন্য বড় দল যেমন অস্ট্রেলিয়া, আমরা আবার বড় দল হয়তো আফগানিস্তানের জন্য। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেট এমন এক খেলা, এখানে ছোট দল-বড় দল বলে কিছু নেই।্রযত্রছোট দলই হোক বা যত বড় দলই হোক, টি-টোয়েন্টিত্রেপার্থক্যটা সেভাবে বোঝা যায় না।্রএখানে সে অর্থ্রেকখনোই কোনো ফেবারিট থাকে না।
টেস্ট ক্রিকেট্রপাঁচ দিন ধর্রেহয়। ওয়ানডে ১০০ ওভার আর টি-টোয়েন্টি ৪০ ওভারেই শেষ!্রস্বাভাবিকভাব্রেএকটা্রপার্থক্য তো আছেই।্রব্যাটিংয়ে সব খেলাতেই একবার আউট হলে আর ফেরার সুযোগ নেই। তবে টেস্টে বোলিং এবং অন্যান্য ক্ষেত্রে ভুল করলেও্রফির্রেআসার সুযোগ থাকে।্রওয়ানডেত্রেএই সুযোগটা টেস্টের তুলনায় অনেক কম।্রআর্রটি-টোয়েন্টিতে সে সুযোগ একদমই নেই।্রসবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, টি-টোয়েন্টিতে ম্যাচের একটা ওভারই ফলাফল ঠিক করে দিতে পারে।্র
খেলার কৌশলগত দিক থেকে আমি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তেমন কোনো পার্থক্য দেখি না।্রহ্যাঁ, ব্যাটসম্যানদের হয়তো অনেক বেশি মারতে হয় টি-টোয়েন্টিতে। কিন্তু্রমৌলিক বিষয়গুলো একই। বোলিংয়ের সময় আসল পার্থক্যটা থাকে চিন্তাভাবনায়।্রব্যাটসম্যান একটু বেশি মারার চেষ্টা করে বলে বোলিংয়ে একটু বেশি বুদ্ধি খাটাতে হয়।্রপরিকল্পনা করতে হয় এবং সেটা অনেক সময়্রঘন ঘন বদলাতেও্রহয়। যেখান্রেটেস্টে একই পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় বোলিং করে যাওয়া যায়।
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার প্রত্যেককেই্রপ্রতিটি বল্রেঅনেক বেশি মনোযোগী্রথাকতে হয়।্রবিশেষ কর্রেবোলারদের।্র৪ ওভারের ২৪টি বলেই সমান মনোযোগ দিতে হয়, পরিকল্পনা করতে হয়।্রকী করতে চাইছি, সেটা যেমন ভালোভাবে বুঝতে হবে, পড়ার চেষ্টা করতে হয় ব্যাটসম্যানের মনটাকেও। কোন বলে ব্যাটসম্যান কী শট খেলতে পারে, সেটাও অনুমান করতে হয়। খেয়াল রাখতে হয়্রফিল্ড প্লেসিংয়ের দিকেও।্রবোলিংয়ে বেশি বৈচিত্র্য আনার চেষ্টা করতে হয়।্রএকটা বলে ফ্লাইট একটু বেশি দিলে আরেকটা বল হয়তো একটু জোরের ওপর করতে হয়। আসলে কলামে সবকিছু লিখে বোঝাতে পারব না টি-টোয়েন্টি ম্যাচে ওই চার ওভারের মধ্যেই কত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় একজন বোলারকে। বাইরে থেকে হয়তো দেখছেন, একজন বোলার দৌড়ে গিয়ে বল করে দিচ্ছে। ব্যাপারটা মোটেও এত সহজ নয়। প্রতিটি বলের পেছনেই বোলারের অনেক চিন্তাভাবনা থাকে। সেটা কখনো সফল হয়, কখনো হয় না, এই যা!
আমি টি-টোয়েন্টির সেরা বোলার বলব শ্রীলঙ্কার প্র্যাকটিসটা মূলত টি-টোয়েন্টি সিরিজ চলাকালীনই হয়। টেস্ট, ওয়ানডে শেষ, তখন হয়তো টি-টোয়েন্টির প্র্যাকটিস শুরু হলো। ওয়ানডে ক্রিকেটে দেখবেন একজন ব্যাটসম্যান প্রথমে সময় নেয়, তারপর শট খেলে। প্র্যাকটিসেও এটাই হয়। কিন্তু টি-টোয়েন্টির প্র্যাকটিস আলাদা করে করা মানে শুরু থেকেই মারা। এভাবে প্র্যাকটিস করলে যত বড় ব্যাটসম্যানই হোক তার খেলাটাই নষ্ট হয়ে যাবে। অনুশীলনে একজন ব্যাটসম্যানকে কোচ তাই কখনোই বলবেন না, যেমন ইচ্ছা তেমন মার। তাহলে তার অভ্যাসটাই খারাপ হয়ে যাবে। টি-টোয়েন্টি খেলার মান তাই উন্নত করতে হবে ম্যাচ খেলার মাধ্যমেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এটা নিয়ে অনেকেই চিন্তিত দেখলাম। তবে আমি বলব, চিন্তার কারণ তখনই হবে, যখন আমরা ম্যাচটা হেরে যাব। এটা ঠিক যে আফগানিস্তানের কাছে আমরা একটা ওয়ানডে হেরেছি। আর এখনো বলছি না যে টি-টোয়েন্টিতে ওদের আমরা হারিয়ে দেব। আমার সে আত্মবিশ্বাস থাকলেও সেটা আমার ভেতরে থাকবে। আগে থেকে ঘোষণা দেওয়ার কিছু নেই। তা ছাড়া এটা ক্রিকেট, তার ওপর টি-টোয়েন্টি ক্রিকেট। তবে একটা কথা বোধ হয় সবারই জেনে রাখা ভালো, দুই মাস খারাপ খেলছি বলে এই নয় যে আমরা একটা খারাপ দল হয়ে গেছি। হ্যাঁ, ভুল যেটা করেছি আমরাই করেছি। এ নিয়ে সমালোচনা হচ্ছে বা হবে। সেসবে কান না দিয়ে, পরিস্থিতিটা আমাদেরই ঠিক করতে হবে।
এশিয়া কাপের পর যেটুকু সময় পেয়েছি, তাতে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। সবাই এখন খেলা নিয়ে চিন্তা করছি। যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারি, সেখানে অনেক বড় বড় খেলা। সেসব ম্যাচ জিততে হলে আমাদের প্রত্যেকের কিছু না কিছু করতে হবে। এটা বিশ্বকাপ, এখানে সুযোগ আছে সারা দুনিয়াকে নিজেদের সামর্থ্য দেখানোর। দলের সবাই সেটা জানে। আমারও বিশ্বাস, দেশের মাটির টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভালো কিছুই পাব আমরা। যে আফগানিস্তানকে নিয়ে এত চিন্তা, তারা হয়তো আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা উপলক্ষই হবে কেবল।