প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনের পর অ্যাডিলেড। অনেক দিন পর টানা দুই ম্যাচে ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেল অস্ট্রেলিয়া। ২০০৬-০৭ মৌসুমে অস্ট্রেলিয়ায় এসে টানা পাঁচ টেস্টে হেরেছিল ইংলিশরা। ইংল্যান্ড এবারও সেই লজ্জায় পড়বে কি না, সেটা পরের বিষয়। তবে সিরিজ জিততে কিংবা নিদেনপক্ষে ড্র করতেও অসাধ্য সাধন করতে হবে কুকদের। ইতিহাস যে তাদের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে হারের পরও সিরিজ জেতা দল যে ক্রিকেট ইতিহাসে মাত্র একটিই, সেটাও অস্ট্রেলিয়া। ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হারার পরও জিতেছিল ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ২-০-তে পিছিয়ে পড়ার পর সিরিজ বাঁচানোর উদাহরণ আছে মাত্র তিনটি।