প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালটা একরকম নিশ্চিতই করে ফেলল জুভেন্টাস। নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগটা ০-৩ গোলে হেরে সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের কাজটা সহজ করে দিয়েছে সেল্টিক। জুভেন্টাসকে টপকে শেষ আটে উঠতে হলে অসাধ্যই সাধন করতে হবে স্কটিশ ক্লাবটিকে, সাঁতরাতে হবে ইতিহাসের উল্টো স্রোতে। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে প্রথম লেগে ৩ গোলে এগিয়ে যাওয়া কোনো দলের বাদ পড়ার ঘটনা মাত্র একটিই। এই দুর্ভাগ্যের শিকার এসি মিলান, ২০০৩-০৪ মৌসুমে। কোয়ার্টার ফাইনালে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে প্রথম লেগটা ৪-১ গোলে জিতেছিল রোজোনেরিরা। স্পেনে গিয়ে ফিরতি ম্যাচে ০-৪ গোলে হেরে বাদ পড়ে যায় মিলান।