প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত একজনকে পাওয়া গেল! পাওয়া গেল এমন একজন স্প্যানিশকে যিনি কিনা ডাচ-লজ্জার পরও হাসতে পারছেন। তাই বলে স্প্যানিশ স্থপতি হাকোবো রিওস-কাপাপেকে নির্লজ্জ ভাবতে যাবেন না। ৫৬ বছর বয়সী ভদ্রলোকের কপাল খুলে গেছে হল্যান্ডের কাছে বিশ্ব চ্যাম্পিয়নরা ৫-১ গোলে বিধ্বস্ত হওয়াতেই। স্পেন জাতীয় দলের স্পনসর তেল কোম্পানি সেপসা ভবিষ্যদ্বাণী করার প্রতিযোগিতা করেছিল। সেখানে একমাত্র রিওস-কাপাপেই ঠিকঠাক অনুমান করে জিতে নিয়েছেন ১ লাখ ইউরো। রিওস-কাপাপে অবশ্য বলছেন যে খেয়ালের বশেই তাঁর এই বাজি ধরা। রয়টার্স।