একসঙ্গে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালের সেই সফরের দুজন খেলোয়াড় শিবনারায়ণ চন্দরপল ও মারলন স্যামুয়েলস এবারও আছেন দলে। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা দল থেকেও আছেন মাত্র দুজন—ড্যারেন সামি ও কেমার রোচ। ওই সিরিজে খেলা ১২ খেলোয়াড়ের মধ্যে আটজনই আর কখনো ডাক পাননি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। একটি টেস্ট সিরিজের পর কোনো দলের এর চেয়েও বেশি খেলোয়াড়ের আর টেস্ট খেলতে না পারার ঘটনা আছে ৭টি। ২০১০ সালে ইংল্যান্ড সফর করা পাকিস্তান দলের ১১ জন এখন পর্যন্ত আর দলে ফিরতে পারেননি। এটা আছে দুইয়ে। সবার ওপরে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারানো দক্ষিণ আফ্রিকা দলটি। ১৯৬৯-৭০ মৌসুমে সর্বজয়ী দলটির ১৫ সদস্যই আর কখনো টেস্ট খেলার সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের কারণে নিষিদ্ধ হওয়ায়।