একসেস চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত থেকে শিরোপা জিতে নিয়েছে একসেস চেস ক্লাব। ৮ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। কাল শেষ রাউন্ডে একসেস ৪-০ পয়েন্টে উড়িয়ে দেয় মহাখালী প্রদীপ সংঘকে। চ্যাম্পিয়ন দলে খেলেছেন ভারতের সুজিত পল, অনুসতোপ বিশ্বাস, ফিদে মাস্টার ফাহাদ রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, দেওয়ান শহিদুল আমিন ও আসাদুল হক। শেখ রাসেল চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।