একা, বড় একা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শেষ হয়েছে দারিয়া ক্লিশিনার একক যাত্রা। আজ ভোরে মেয়েদের লং জাম্পের ফাইনালে অংশ নিয়েছেন ক্লিশিনা, গণনিষেধাজ্ঞার ফলে রাশিয়ার একমাত্র অ্যাথলেট হিসেবে যিনি রিও অলিম্পিকে এসেছেন। সংশয়ের দোলাচলে পড়ে যাওয়া এ-যাত্রায় পদক মিলেছে কি না সে উত্তরও জানা হয়ে গেছে এরই মধ্যে। তবে পদক পান বা না পান, তাঁর গেমস শেষ হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলতে পেরেছেন। রিওতে যে বড় একা হয়ে গিয়েছিলেন তিনি। ফাইনালে ওঠার পরেই তাঁর কণ্ঠে এ নিয়ে দুঃখ টের পাওয়া যায়, ‘একমাত্র রাশিয়ান হিসেবে খুব কঠিন সময় পার করেছি, সাধারণত অনেক বড় দল নিয়ে আসি আমরা। এবার আমি একা। এক সপ্তাহ ধরে আমি প্রচণ্ড চাপের মধ্যে আছি। তবে এ নিয়ে কথা বলতে চাই না।’ সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড।