একাই একে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কা ছিল রাজত্ব হারানোর। কিন্তু না, শেষ পর্যন্ত কদিন ভাগাভাগি শেষে আবারও একাই আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেন সাকিব আল হাসান। যৌথভাবে একে ছিলেন যে শহীদ আফ্রিদি, আইসিসির সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন তিনে। সাকিবের রেটিং পয়েন্ট ৩৮২। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৩৭৬)। তিনে আফ্রিদি (৩৬৪)।ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই দুইয়ে আছেন সাকিব। রেটিং পয়েন্ট ৬৭৯। এক নম্বরে থাকা ড্যানিয়েল ভেট্টোরির (৭৪৬) সঙ্গে এখানে বেশ বড় ব্যবধানই তাঁর। ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৪১ নম্বরে। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান তিনে। টেস্ট বোলার হিসেবে ১১ আর ব্যাটসম্যান হিসেবে তাঁর অবস্থান ৪৪-এ। বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল, বিশে। ওয়ানডেতেও বাংলাদেশিদের মধ্যে সবার সামনে তামিম, ২৯-এ অবস্থান তাঁর। বাকি সব জায়গাতেই শুধুই সাকিব।২০০৯ সালের জানুয়ারিতে ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন সাকিব। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইসিসির কোনো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার প্রথম দৃষ্টান্ত। একের পর এক ভালো পারফর্ম করে শীর্ষস্থানটি আরও সুসংহত করেছিলেন। গত নভেম্বরে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও (৪৫৪) পেয়েছিলেন। কিন্তু এর পর থেকেই পতন। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে আফ্রিদির রেটিং পয়েন্ট কমে যাওয়ায় শীর্ষস্থানটি আপাতত সাকিবের একারই হয়ে গেল। এই সিরিজের আগে আফ্রিদির রেটিং পয়েন্ট ছিল ৩৮২।