একাই পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরেন লার্বির পর লিওনেল মেসি। ১৯৭৯-৮০ ইউরোপিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে আয়াক্সের হয়ে ওমোনিয়ার বিপক্ষে লার্বির ৫ গোল। গত তিন দশকে আর কেউ এই কীর্তি গড়তে পারেননি। ইউরোপিয়ান কাপটারই নাম বদলে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগ নামে যাত্রা শুরু ১৯৯২ সালে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তাই মেসিই প্রথম এক ম্যাচে করলেন ৫ গোল। অবশ্য ইউরোপিয়ান কাপকেও ধরলে মেসি-লার্বির আগেও ম্যাচে ৫ গোল করেছিলেন ৯ খেলোয়াড়। ১৯৫৯-৬০ মৌসুমে লিনফিল্ডের বিপক্ষে প্রথম পাঁচ গোলের কীর্তি গোথেনবার্গের ওভে ওলসনের। পরে তা ছুঁয়েছেন বেন্ট লোকভিস্ট, হোসে আলতাফিনি, রে ক্রফোর্ড, নিকোলা কতকভ, ফ্লোরিয়ান অ্যালবার্ট, পল ফন হিমস্ট, জার্ড মুলার, ক্লদিও সালসার।