একাই সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান—১৫/০, মোহাম্মদ হাফিজ অপরাজিত ১৫। দুবাই টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজনীয় সব রান একাই করেছেন হাফিজ। সব রান একারই—এমন রেকর্ডে পাকিস্তানি ওপেনার জায়গা করে নিয়েছেন ৩ নম্বরে। হাফিজের ঠিক ওপরে ডেভিড ‘লাকি’ ডেন্টন। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজনীয় ১৬ রান করেছিলেন একাই (১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। অনেকটা এগিয়ে থেকে সবার ওপরে শেরউইন ক্যাম্পবেল। ক্যারিয়ারের একমাত্র দ্বিশতক করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯৯৬ সালে ব্রিজটাউনে। ওই ম্যাচের শেষ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজনীয় ২৯ এসেছিল ক্যাম্পবেলের ব্যাট থেকেই।