একাই ৪৯৮ রান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমকে দেওয়ার মতো খবর। এক ইনিংসে একাই ৪৯৮ রান! অবিশ্বাস্য হলেও আজ বুধবার ভারতের স্কুল ক্রিকেটের ইতিহাসে এমন ইতিহাসই গড়েছে মুম্বাইয়ের শিশু আরমান জাফর।অনূর্ধ্ব ১৪ দলের খেলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত আরমান অপরাজিত ছিল ২৯৫ রানে। আজ অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে এই শিশু। এ পর্যায়ে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬৬। আরমানের মহাকাব্যিক ইনিংসে ভেঙে গেছে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের সর্বোচ্চ ৪৩৯ রানের রেকর্ডও।আট ঘণ্টারও বেশি সময় ক্রিজে থেকে আরমান একাই করেছে ৪৯৮ রান। ৪৯০ বলের ইনিংসে রয়েছে ৭৭টি চারের মার। দলীয় সংগ্রহ সংগ্রহটা কত জানেন? ৮ উইকেটে ৮০০ রান করে ইনিংস ঘোষণা করেছে তার দল!এ রকম মারমুখী ব্যাটসম্যান হওয়ার পথে প্রেরণা কে? নতুন ইতিহাস গড়ার পর এ প্রশ্নে আরমানের উত্তর, ‘আমার আদর্শ শচীন টেন্ডুলকার। আমি রেকর্ড গড়ার কথা ভাবিনি। চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাট করে যাওয়ার।’ইতিহাস গড়ার পরও আরমানের মনে হয়তো একটু কষ্ট রয়েই গেছে। মাত্র দুই রানের জন্য যে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করা হলো না! পিটিআই।