একাকী ডনোভান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যান্ডন ডনোভান
ল্যান্ডন ডনোভান

সকাল ১০টা ৩৯ মিনিট। বিছানা থেকে উঠে আড়মোড়া ভাঙলেন ল্যান্ডন ডনোভান। স্যান্ডেল পরে গুটি গুটি পায়ে এগোলেন। ব্রাজিলে যাওয়ার জন্য গুছিয়ে রাখা ব্যাগের ওপরে থাকা গাউনটি গায়ে জড়ালেন। এরপর কফির টেবিলে খবরের কাগজ পড়ায় মগ্ন ডনোভানের চোখ হঠাৎই আটকে গেল পাশের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার দিকে। হতাশ ডনোভান বিশ্বকাপের ভিডিও গেম খেলতে বসে পড়লেন।
বিশ্বকাপ উপজীব্য করে ভিডিও গেমের একটি বিজ্ঞাপনচিত্রে এভাবেই দেখা যাবে যুক্তরাষ্ট্র দলে জায়গা না পাওয়া ডনোভানকে। অন্য আরেকটি বিজ্ঞাপনে ডনোভানকে একাকী হতাশ এক কর্মকর্তা রূপে দেখা যাবে। এলএ গ্যালাক্সির এই বিজ্ঞাপনে ডনোভান সেই সহকর্মী যাঁকে ফেলে রেখেই অফিসের সবাই খেলা দেখতে চলে গেছে। আর ডনোভান নিজের চেয়ারে বসে আছেন একা, নিঃসঙ্গ।
এসব বিজ্ঞাপনেও অনেকটা দলছুট ডনোভান। যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি। তথ্যসূত্র: গোলডটকম।