একাডেমি দলের সিরিজ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮২ রানের লক্ষ্যটাও একসময় অনতিক্রম্য মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের জন্য। কিন্তু অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ভিলিওন ও সিমেতুর ৪৩ রানের জুটিতে ৫ বল বাকি থাকতে জিতে গেল তারাই। প্রথম ম্যাচে জিতলেও জিপি-বিসিবি একাডেমি দল সিরিজ হারল ১-২-এ।২৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ১০৮ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা একাডেমি। এর পরই বিসিবি একাডেমির স্পিনারদের কৃতিত্বে মাত্র ৩৩ রানে পড়ে যায় ৭ উইকেট। ৪০তম ওভারে ১৪১ রানে ৮ উইকেট হারানোর পর ৩২ বলে অপরাজিত ৩৪ রান করে জিতিয়েছেন আসলে ৮ নম্বর ব্যাটসম্যান ভিলিওন। এর আগে ৩ উইকেট নিয়েছেন, ম্যাচ-সেরায় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।এর আগে ইনিংসের দ্বিতীয় বলেই আউট স্বাগতিক দলের ওপেনার মাইশুকুর। একপর্যায়ে ২১ রানে ৪ উইকেট হারালেও দলকে লড়াইয়ের পুঁজি দিয়েছিলেন নাসির (৪২), অধিনায়ক মিঠুন (৩০), সানজামুল (৩০) ও নূর হোসেন (২৪)।৫ ও ৬ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই একাডেমি দল।সংক্ষিপ্ত স্কোর: জিপি-বিসিবি একাডেমি: ৪৯.১ ওভারে ১৮১ (নাসির ৪২, মিঠুন ৩০, সানজামুল ৩০, নূর হোসেন ২৪; ভিলিওন ৩/৫২, প্যাটারসন ২/২০, সিমেতু ২/২৩, ল্যাঙ্গে ২/৩৯)। দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৪৯.১ ওভারে ১৮৪/৮ (হেনড্রিক্স ৪৯, বোথা ৪২, ভিলিওন ৩৪*; নূর হোসেন ৩/৪১, নাসির ২/২৪, সানজামুল ২/২৮, আসিফ ১/২১)।