একাডেমিকে জিততে দিল না বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমীকরণটা জিপি-বিসিবি একাডেমি দলের জন্যই সহজ ছিল। জেতার জন্য শেষ দিনে তাদের দরকার ছিল ১৫০ রান, দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের ১০ উইকেট। কিন্তু প্রিটোরিয়ায় কাল বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ড্র-ই হলো দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি।২২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আগের দিন দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭১ রান করেছিল জিপি-বিসিবি একাডেমি দল। কাল ৩ উইকেট হারিয়ে আর ৮০ রান যোগ করতেই খেলা থেমে যায় বৃষ্টিতে। পরে সেটা আর শুরু হতে না পারায় ড্র ঘোষণা করা হয় ম্যাচ। মাইশুকুর রহমান অপরাজিত থাকেন ৫২ রানে, তাসামুল হক করেছেন ৪৩। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ জিপি-বিসিবি একাডেমির অফ স্পিনার সোহাগ গাজী।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা জিতেছে ২-১ ব্যবধানে। প্রিটোরিয়ার লডিয়ামে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে আগামী পরশু। এরপর ২৩ আগস্ট দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। একাডেমি দল দেশে ফিরবে তার পরদিন।