একাডেমিতে অ্যালান ক্যাম্পবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ধাপে চলছে জিপি-বিসিবি একাডেমির ক্রিকেটারদের অনুশীলন। স্ট্রেচিং-কন্ডিশনিং ক্যাম্পের পর শিক্ষা কার্যক্রম শেষ। এরপর আছে স্কিল ট্রেনিং। শেষ ধাপের জন্য আসবেন বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদেরই একজন ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ অ্যালান ক্যাম্পবেল ঢাকা এসে পৌঁছাবেন আজ রাতে।বাংলাদেশে এক মাস থাকবেন ক্যাম্পবেল। এ সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতিরত একাডেমি এবং ‘এ’ দলের ব্যাটসম্যান ও উইকেটকিপারদের নিয়ে কাজ করবেন তিনি। এ ছাড়া স্থানীয় কোচদের নিয়ে একটি সেমিনারও তাঁর করার কথা। বাংলাদেশ দলের নতুন কোচের প্রাথমিক তালিকায় ছিলেন এই অস্ট্রেলিয়ান।বোলিং বিশেষজ্ঞ হিসেবে পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসনেরও তিন সপ্তাহের জন্য আসার কথা একাডেমিতে। বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন জানালেন, সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে আসবেন লসন। জাতীয় সাব-জুনিয়র দাবা: ফেডারেশন কার্যালয়ে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ডা. মির্জা আকমল হোসেন স্মৃতি সাব-জুনিয়র দাবা। অংশগ্রহণে আগ্রহীদের ৩০ জুনের মধ্যে ফেডারেশন কার্যালয়ে নাম এন্ট্রি করতে হবে।—বিজ্ঞপ্তি