একাডেমির জন্য আরও ২৭ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন চূড়ান্ত ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়েছে ৩৭ জন অনূর্ধ্ব-১৪ ফুটবলারকে। কাল অনূর্ধ্ব-১৮ বিভাগে বেছে নেওয়া হলো ২৭ জনকে। সিলেট বিকেএসপিতে প্রস্তাবিত একাডেমির জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম কাল শেষ করেছে বাফুফে। নির্বাচিত হয়েছে মোট ৬৪ খেলোয়াড়। তবে ঠিক কতজন খেলোয়াড় নিয়ে একাডেমি শুরু হবে, সেসব ব্যাপারে নির্দিষ্ট কিছু বলতে পারেনি বাফুফে। নির্বাচিত এই ৬৪ জন থেকে বাড়তে পারে, আবার কমার সম্ভাবনাও নাকি আছে।