একাডেমির ফিরে আসার লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিটোরিয়ায় দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে লড়ছে জিপি-বিসিবি একাডেমি। গতকাল দ্বিতীয় দিন শেষে ১০০ রানে পিছিয়ে থাকলেও বোলাররা দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের ৩ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৩০ রানের মধ্যেই। এর আগে আগের দিনের বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করা বিসিবি একাডেমি অলআউট হয় মাত্র ১৯৭ রানে। আলাউদ্দিন বাবু সর্বোচ্চ ৫২, তাসামুল ৩৩ এবং আনামুল ৩২ রান করেন। দক্ষিণ আফ্রিকা একাডেমি প্রথম ইনিংসে করেছিল ২৬৭ রান।