একাডেমির সিরিজ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনে জয়ের জন্য জিপি-বিসিবি একাডেমি দলের প্রয়োজন ছিল ৬১ রান। কিন্তু আর ১১ রান করতেই আউট হয়ে গেল শেষ দুই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে তাই জিপি-বিসিবি একাডেমি দলের হার ৫০ রানে। স্বাগতিকেরা সিরিজ জিতে নিল ১-০-তে।দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৮ উইকেটে করা ১৮৬ রান নিয়ে খেলতে নেমে কাল ১৯৭ রানে অলআউট হয়ে গেছে জিপি-বিসিবি একাডেমি। দলের পক্ষে মমিনুল সর্বোচ্চ ৮৪ রান করেছেন।আগামীকাল প্রিটোরিয়ায় দুই দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।