একি কাণ্ড 'বাবা'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা এক্কেবারে যাচ্ছেতাই যাচ্ছে নাইজেরিয়ান মিডফিল্ডার মাইকেল বাবাতুন্ডের। আগের ম্যাচে বসনিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন। পরশু আর্জেন্টিনা ম্যাচেও তা-ই ঘটল। এবার হাতটাই ভেঙে বসলেন বাবাতুন্ডে। বিশ্বকাপটাই সম্ভবত শেষ। বাবাতুন্ডে এতই অভাগা, প্রতিপক্ষের কোনো ফুটবলার নন, তাঁকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে সতীর্থের ধাক্কা! নাইজেরিয়ার কোচ স্টিফেন কেশি বলছেন, ‘ওর হাতটা মনে হয় ভেঙে গেছে। চিকিৎসকের সঙ্গে আলাপ করে বুঝলাম, ওর অস্ত্রোপচার করাতে হতে পারে। বিশ্বকাপে পরের ম্যাচগুলো ও খেলতে পারে কি না বলতে পারছি না। এটি ভালো লক্ষণ নয়।’ গোলডটকম৷