প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদিয়ের দ্রগবা ও ইমানুয়েল ইবো নিজেদের চোখকেই হয়তো বিশ্বাস করতে পারছিলেন না। শৃঙ্খলাভঙ্গের চিঠি পেয়ে বিস্ময়ে হতবাকও হয়েছেন হয়তো বা। কিন্তু চিঠিটা পাঠানো হয়েছে কেন তাঁদের? তুর্কি লিগে গ্যালাতাসারাইয়ের একটা ম্যাচে প্রয়াত বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়েছিলেন আইভরি কোস্টের এই দুই খেলোয়াড়। সেটা করেছিলেন জার্সির নিচে ‘থ্যাংক ইউ মাদিবা’ লেখা টি-শার্ট পরে। কিন্তু ফেডারেশন বলছে, তাঁরা দুজন ‘রাজনৈতিক বার্তাসংবলিত’ টি-শার্ট পরে আচরণবিধি লঙ্ঘন করেছেন! সারা বিশ্বের মানুষ যেখানে মহানায়ক ম্যান্ডেলার প্রয়াণশোকে আচ্ছন্ন, সবাই যখন নিজেদের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন, তখন দ্রগবা ও ইবো শ্রদ্ধা জানিয়ে ‘শৃঙ্খলাভঙ্গ’ করেছেন! তুর্কি ফুটবল ফেডারেশন একটা কাজ করে দেখাল বটে! এএফপি।