প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২তম জন্মদিনটা আসতে এখনো বাকি মাস খানেক। আর এরই মধ্যে ছয়-ছয়টি ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেলেন কুইন্টন ডি কক। ২২তম জন্মদিনের আগেই ওয়ানডেতে ছয় সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় ব্যাটসম্যান এই দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান। শ্রীলঙ্কার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা তাঁর ১৩টি ওয়ানডে সেঞ্চুরির ছয়টিই করেছিলেন ২২তম জন্মদিনের আগে। থারাঙ্গা ৪০ ম্যাচে পেয়েছিলেন ৬ সেঞ্চুরি, ডি কক ৬ সেঞ্চুরি পেলেন ৩৫ ম্যাচেই। বয়স ২২ ছোঁয়ার আগেই ৪টি করে সেঞ্চুরি পেয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, বাংলাদেশের শাহরিয়ার নাফীস ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ডি ককের এক দিন আগে পৃথিবীতে আসা বাংলাদেশের এনামুল হকও কাল পেতে পারতেন চতুর্থ সেঞ্চুরিটা। সেটা হয়নি, তবে তিন সেঞ্চুরি নিয়ে তামিম ইকবাল, বিরাট কোহলি ও সালমান বাটের সঙ্গে তৃতীয় স্থানেই এনামুল।