একে ফিরলেন চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্ট হেরে অস্ট্রেলিয়া হারিয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার সুযোগ। আর ওই টেস্টের দুই ইনিংসে ৫ ও ৪৪ রান করে অধিনায়ক মাইকেল ক্লার্ক খুইয়েছেন টেস্ট ব্যাটিংয়ের এক নম্বর জায়গাটা। পরশু প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ক্লার্ককে টপকে শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। সপ্তাহ খানেক আগেই অ্যাডিলেড টেস্টের পর ক্লার্কের কাছে জায়গাটা ছেড়ে দিতে হয়েছিল চন্দরপলকে। তবে চন্দরপলের (৮৭৯) চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকা ক্লার্ক এ মাসেই সুযোগ পাচ্ছেন আবারও শীর্ষে ওঠার। এ মাসেই শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগামী মার্চের আগে যে সুযোগটা পাবেন না চন্দরপল। পার্থ টেস্টে ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি-বঞ্চিত হাশিম আমলা উঠেছেন তিনে। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৫। শীর্ষে ওঠার লড়াইয়ে দারুণভাবে থাকলেও এ বছর দক্ষিণ আফ্রিকা আর কোনো টেস্ট না খেলবে না বলে আমলা সুযোগটা নিতে পারছেন না। সাবেক এক নম্বর ব্যাটসম্যান, মাত্রই অবসরে যাওয়া, রিকি পন্টিং টেস্ট ক্যারিয়ারটা শেষ করেছেন ২৬ নম্বরে থেকে।বোলিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন (৮৮০)। এই ফাস্ট বোলারকে অনুসরণ করছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ (৮৩৮)। ব্যাটিং ও বোলিং দুই র‌্যাঙ্কিংয়েই বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৩০ ও বোলিংয়ে ১৫ নম্বরে আছেন অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা সাকিব। জ্যাক ক্যালিস আছেন সবার ওপরে। ওয়েবসাইট।