একে মেসি দুইয়ে রোনালদো
কে সেরা? লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো? এই প্রশ্নটা এখন ক্লিশেই মনে হয়। কী আর করা, বহু ব্যবহারে ক্লিশে হয়ে পড়া প্রশ্নটা আবারও উঠল। কারণ, বছর আড়াই ধরে চলা বিতর্কটা যে চলছেই। চলবে।কখনো পাঠকের ভোট, কখনো বোদ্ধাদের বিশ্লেষণ, কখনো অন্য কোনো র্যা ঙ্কিং—এভাবেই খোঁজা হয় এই প্রশ্নের উত্তর। ক্যাস্ট্রল প্রকাশিত সর্বশেষ র্যা ঙ্কিংয়ে রোনালদোকে টপকে সেরা প্রশ্নের উত্তরে মেসিই এক নম্বর। লিগে খেলোয়াড়দের সর্বশেষ ১২ মাসের পারফরম্যান্স বিশ্লেষণ করেই তৈরি হয় ক্যাস্ট্রলের র্যা ঙ্কিং সিঁড়ি। তাতে ১২০৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। দ্বিতীয় স্থানে রিয়ালের পর্তুগিজ উইঙ্গার রোনালদো। ১০২৩ পয়েন্ট তাঁর।ক্যাস্ট্রলের র্যা ঙ্কিং পয়েন্ট হিসাব করা হয় একটু অন্যভাবে। এমনিতে গত ১২ মাসে মেসি আর রোনালদোর করা গোলের ব্যবধান খুব একটা বেশি নয়। মেসি ৩৪ ম্যাচে করেছেন ৩৫ গোল। সমান ম্যাচে রোনালদোর গোল ৩৩। তবে রোনালদো পোস্টে নেওয়া শটের মাত্র ১৪ শতাংশ গোলে রূপ দিতে পেরেছেন। আর মেসির এই হিসাব ২৬ শতাংশ। দুজনের পয়েন্টের ব্যবধান হয়েছে এ কারণেই।র্যা ঙ্কিংয়ের প্রথম কুড়িজনে বার্সা-রিয়ালের সাতজনের জায়গা হয়েছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগের আছেন আটজন। তবে এঁদের মধ্যে একজনের দিকে অবশ্যই দৃষ্টি পড়বে সবার। তিনি রিয়ালের গঞ্জালো হিগুয়েইন। ৩৫ ম্যাচে ২৯ গোল করে ৯০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনির ফর্মটা অনেক দিন ধরেই ভালো নেই। এক ধাপ পিছিয়ে তিনি এখন চার নম্বরে। দিদিয়ের দ্রগবা ৫ ধাপ নেমে আছেন নবম স্থানে। চোট নিয়ে মাঠের বাইরে থাকার পরও পঞ্চম স্থানে আরিয়েন রোবেন। ওয়েবসাইট।