একের কাছাকাছি ম্যাকইলরয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেন চলাকালেই টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর থেকে ক্যারোলিন ওজনিয়াকি ছিটকে পড়েছেন। বর্তমানে চার নম্বরে থাকা ওজনিয়াকি আবার কবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন, সেটা বলা কঠিন। তার চেয়ে বরং বাজি ধরা যেতে পারে, ওজনিয়াকির প্রেমিক আইরিশ গলফার ররি ম্যাকইলরয়কে নিয়ে। অনেক দিন থেকে গলফ র্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন। তবে শীর্ষস্থানে থাকা লুক ডোনাল্ডের সঙ্গে ক্রমেই পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন। ফ্লোরিডায় অনুষ্ঠানরত হোন্ডা গলফ টুর্নামেন্টে লিড নিয়ে গলফের শীর্ষস্থানটি হাতের নাগালে নিয়ে এসেছেন। টুর্নামেন্ট জিতলেই এক নম্বরে উঠে যাবেন ম্যাকইলরয়। এএফপি।