একের খুব কাছে কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ফর্ম অ্যালিস্টার কুককে এনে দিয়েছে ক্যারিয়ার-সেরা র্যা ঙ্কিং পয়েন্ট (৮৭৪)। টেস্ট ব্যাটিং র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা শিবনারায়ণ চন্দরপলের চেয়ে ইংল্যান্ড অধিনায়ক এখন মাত্র ৫ পয়েন্ট পেছনে। তার পরও কুক কিন্তু চারে, তাঁর আর চন্দরপলের মাঝে মাইকেল ক্লার্ক (৮৭৮) ও হাশিম আমলা (৮৭৫)। অর্থাৎ টেস্ট র্যা ঙ্কিংয়ের সেরা চার ব্যাটসম্যানকে আলাদা করেছে মাত্র ৫টি পয়েন্ট!চন্দরপলের শীর্ষস্থান এখন যথেষ্টই হুমকিতে। এ বছর আর টেস্ট নেই ওয়েস্ট ইন্ডিজের। ১৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া নাগপুর টেস্ট তাই কুককে প্রথমবারের মতো বসাতে পারে শীর্ষে। পরদিনই শ্রীলঙ্কার বিপক্ষে হোবার্ট টেস্ট শুরু অস্ট্রেলিয়ার, এরপর আছে বক্সিং ডে টেস্টও। এক নম্বরে ওঠার সুযোগ তাই মাইকেল ক্লার্কেরও আছে ভালোই। কুককে চারে জায়গা দিতে পাঁচে নেমে যেতে হয়েছে কুমার সাঙ্গাকারাকে।বোলারদের র্যা ঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন। রঙ্গনা হেরাথকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন ভারনন ফিল্যান্ডার। চার-পাঁচে আগের মতোই সাঈদ আজমল ও প্রজ্ঞান ওঝা। অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে দুইয়েই আছেন সাকিব আল হাসান, তবে শীর্ষে থাকা জ্যাক ক্যালিসের (৩৮৮) সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট!