একের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ওয়ানডেতে ৯৮ রানে আটকে গেছেন জেমস ফ্রাঙ্কলিন। যেভাবে খেলছিলেন, সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল। কিন্তু আফসোস, ইনিংসের শেষ বলটায় দরকার ছিল একটি বাউন্ডারি, কিন্তু ১ রানের বেশি করতে না পারায় প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা তাঁর হয়নি। ওয়ানডেতে ৯৮ রানে অপরাজিত থাকার দুঃখ ফ্রাঙ্কলিন আরও ১১ জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। তবে এঁদের চেয়েও অভাগা আছেন আরও ১০ জন, ওয়ানডেতে যাঁরা অপরাজিত ছিলেন ৯৯ রানে। প্রথমে এই অভিজ্ঞতা হয় নিউজিল্যান্ডের ব্রুস এডগারের, ১৯৮১ সালে ভারতের বিপক্ষে। নিউজিল্যান্ডের এই একজনই। এই তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন অস্ট্রেলিয়ার—ডিন জোন্স, ব্র্যাড হজ ও মাইকেল ক্লার্ক। ওয়েস্ট ইন্ডিজের দুজন—রিচি রিচার্ডসন ও রামনরেশ সারওয়ান। জিম্বাবুয়েরও দুজন—অ্যান্ডি ফ্লাওয়ার ও অ্যালিস্টার ক্যাম্পবেল। বাকি দুজন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ভারতের বীরেন্দর শেবাগ। এঁদের মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ার আবার টেস্টেও অপরাজিত ছিলেন ১৯৯ রানে!