প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বছর চারেক আগে। ফুটবলে প্রথম জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন ২০০৪ সালে। আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট-ফুটবল খেলা মেরি ওয়ালড্রন বেশ নজর কাড়ছেন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফুটবলে স্ট্রাইকার, ক্রিকেটে উইকেটকিপার। সবচেয়ে বেশি চোখে পড়েছেন উইকেটকিপার হিসেবে বিশেষ একধরনের হেলমেট পরে। কাল সংবাদ সম্মেলনে এসে ওয়ালড্রন ভাঙলেন হেলমেট রহস্য, ‘ক্রিকেট হেলমেট একটু ভারী। আমি তাই বেসবলের হেলমেট ব্যবহার করি, আমার জন্য এটা বেশ আরামদায়ক।’ ক্রিকেট না ফুটবল কোনটা বেশি উপভোগ করছেন? ‘এখন ক্রিকেটই উপভোগ করছি বেশি, একটা বেছে নিতে হলে ক্রিকেটই নেব’—কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রান করে উঠে বলছিলেন ২৯ বছর বয়সী ওয়ালড্রন। দক্ষিণ আফ্রিকার ১৬৫ রানের জবাবে আয়ারল্যান্ডের ৭৯ রানে গুটিয়ে যাওয়ায় মনটা একটু খারাপই ছিল ওয়ালড্রনের, যিনি হকিও খেলেন!