প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল লর্ডসে কেভিন পিটারসেনের উইকেটটি পেয়েও হারালেন মহেন্দ্র সিং ধোনি। পিটারসেন রিভিউ নিয়ে বেঁচে যাওয়ায় বঞ্চিত হলেন দুর্লভ একটি তালিকায় ঢোকা থেকে। টেস্টে অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে খেলে উইকেট পাওয়া দ্বিতীয় বোলার হয়ে যেতেন ভারতের অধিনায়ক। একমাত্র জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর আছে এই কৃতিত্ব। ২০০৪ সালে হারারে টেস্টে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়াকে আউট করেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক। তবে অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ইনিংসে বল করেছেন ধোনিই। কালসহ মোট তিনবার, যদিও আগের দুবার মাত্র এক ওভার করে। টাইবুর ওই ইনিংসটি ছাড়া আর শুধু পাকিস্তানের ওয়াসিম বারিই একবার এক ওভার বল করেছিলেন। ১৯৭৮ সালে করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে আট বলের ওই ওভারটি করে সর্বপ্রথম এই উদাহরণ গড়েন বারি।