একের মধ্যে দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাপেল-হ্যাডলি সিরিজ নামেই দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অন্তত তিনটি ম্যাচ হয় এ সিরিজে। কিন্তু এবার একটি ম্যাচ দিয়েই নির্ধারিত হচ্ছে এ সিরিজ। তা-ও সরাসরি খেলে নয়। আগামীকাল শুক্রবার নাগপুরে বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের ম্যাচের জয়ীদের হাতেই তুলে দেওয়া হবে এ ট্রফি। চলতি মৌসুমে এ সিরিজের জন্য আলাদা সময়সূচি বের করতে না পারায় দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে এ সিদ্ধান্ত নিয়েছে। ২০০৪-০৫ থেকে প্রতি মৌসুমে এ সিরিজ হয়ে আসছে। ২০০৬-০৭ মৌসুমের পর কিউইদের কাছে অধরাই থেকে গেছে এ সিরিজ জয়ের স্বাদ। যাঁদের নামে এই সিরিজ সেই ইয়ান চ্যাপেল ও ডেইল হ্যাডলি কাল মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। বিশ্বকাপেই এত বড় সুযোগ পন্টিং বা ভেট্টোরি কেউই হয়তো হাতছাড়া করতে চাইবেন না। ওয়েবসাইট।