প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার এক শর নিচে অলআউট। শোচনীয় হার। পরশু গ্রেনাডায় আরেকটি লজ্জার অধ্যায়ই লেখা হলো বাংলাদেশের ক্রিকেটের। পুরো ইনিংসে মাত্র একজনের রান পেরোল এক অঙ্কের ঘর। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ওপেনার তামিম ইকবাল করেছেন ৩৭। ইনিংসের মোট রানের ৫২.৮৫ শতাংশই এই বাঁহাতির। শতকরা হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইনিংসে চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বেশি অবদানের রেকর্ডটাও তামিমের। ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২২৮ রানের ১২৫-ই ছিল তাঁর। শতকরা হিসাবে যা ৫৪.৮২। তামিমের দুই ইনিংসের মাঝে আছে নাসির হোসেনের ১০০ (১৮৬/৭, ৫৩.৭৬) ও শাহরিয়ার নাফীসের ১২৩* (২৩১/৬, ৫৩.২৪)। নাসির ও শাহরিয়ারের ইনিংস দুটি ছিল যথাক্রমে ২০১১ সালে পাকিস্তান ও ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।