এখন আগ্রহী কারস্টেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ। বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে আর না থাকলেও গ্যারি কারস্টেনের চাকরির অভাব হওয়ার কথা নয়। হচ্ছেও না। এদিক-ওদিক থেকে অনেক ‘প্রস্তাব’ পাচ্ছেন কারস্টেন। তবে কারস্টেনের নাকি ইচ্ছা দেশেই কিছু একটা করার। ‘কিছু একটা’ মানে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে যাওয়া।ভারতকে ২৮ বছর পর বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া কারস্টেন দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করেননি। তবে নির্বাচকদের প্রধান অ্যান্ড্রু হাডসন কারস্টেনের ইচ্ছের কথা জানিয়ে বলেছেন, ‘হ্যাঁ, সে আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার সঙ্গে তার আলোচনাও চলছে।’ ওয়েবসাইট।কারস্টেন ইচ্ছে প্রকাশ করার আগেই অবশ্য কোচের পদের জন্য ১৮টি আবেদন জমা পড়েছে।