এখন লড়াই গ্র্যান্ডমাস্টারদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধার দেয়াল হয়ে ছিলেন তিন গ্র্যান্ডমাস্টার। কিন্তু সেই দেয়ালের প্রথম ধাপ টপকাতে পারলেন না ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। কাল ১১তম রাউন্ডে হারলেন বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কাছে। এই জয়ে যথারীতি শীর্ষেই জিয়া। এই রাউন্ড শেষে সাড়ে আট পয়েন্ট নিয়ে তাঁর সঙ্গী দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান ও দেবরাজ চ্যাটার্জি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। অলিম্পিক ভবনে কাল নিয়াজ গোলাম মোস্তফাকে, রিফাত সিরাজুলকে, মোহাম্মদ জাবেদ মিনহাজউদ্দিনকে হারিয়েছেন।