এখন শুধুই খেলা...
ক্ষুধা আর দুর্নীতি ছুটে চলছে পিছু পিছু। ৬ দশমিক ২ শতাংশ মানুষ কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এসবের সমাধান না করেই পুরো ১১ বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজন ‘গরিবের ঘোড়া রোগ’র মতোই মনে করছেন অনেক ব্রাজিলীয়। অবস্থান নিয়েছেন বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে। বিরোধীদের দলে শুরু থেকেই ছিলেন ব্রাজিল ফুটবলের কিংবদিন্ত রোমারিও। রুসেফ-সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দিয়ে গেছেন সব সময়। এখন অবশ্য সুর পাল্টেছেন ১৯৯৪-এ ব্রাজিলকে চতুর্থবারের মতো বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই স্ট্রাইকার।
আন্দোলন আপাতত বালিশে চাপা দিয়ে খেলা উপভোগ করার অনুরোধ জানালেন। বললেন, ‘আন্দোলনের মাধ্যমে যেই বার্তা পৌঁছে দেওয়ার সেটা হয়ে গেছে। বিক্ষোভ ব্রাজিলিয়ানদের রাজনৈতিক সচেতনতার ছাপ রেখে গেছে। আমরা দলকে সমর্থন জানাতে সক্ষম। পাশাপাশি নিজেদের অভিযোগ তুলে ধরার ব্যাপারেও সচেষ্ট। তবে এখন শুধুই খেলা উপভোগ করার সময়।’
আন্দোলন বন্ধ না করে উপায় আছে বলুন! ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে নেইমাররা বিশ্বকাপ শুরুর পর চাপা ফুটবল প্রেম আবারও উসকে উঠেছে ব্রাজিলীয়দের মনে৷ ওয়েবসাইট৷