এখন স্বাভাবিক জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা জিতেই ক্যারিয়ারের সমাপ্তিরেখা টানলেন ব্রাজিলের ভলিবল তারকা সার্জিও সান্তোস। শেষ দিনে ইতালিকে ৩-০ সেটে হারিয়ে ১২ বছর পর অলিম্পিক ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনা জয়ের পর ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডনে রুপা পেয়েছিলেন সান্তোসরা। সর্বশেষ চারবারের তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে কেন যেন সোনা জেতা হচ্ছিল না ব্রাজিলের। অবশেষে গেরোটা খুলেছে। এএফপি।
ক্যারিয়ারে দ্বিতীয়বার অলিম্পিক জেতার পরই কোর্টে জার্সি খুলে আনুষ্ঠানিকভাবে ভলিবলকে বিদায় জানিয়েছেন সান্তোস। খেলার জন্য অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে, এখন জীবনটা উপভোগ করতে চান ৪০ বছর বয়সী ব্রাজিলিয়ান ভলিবল লিবেরো, ‘এখন আমার যা কাজ, বাড়িতে গিয়ে বাচ্চাকে স্কুল থেকে আনা। কেউ আমার কাছে কিছু পাবে না। বিয়ার খেতে বাড়িতে যাচ্ছি, ব্যস এতটুকুই। স্বাভাবিক জীবনে ফিরতে চাই। বাসায় যাচ্ছি আমার বিছানায় ঘুমাতে, বন্ধুর জন্মদিনে যেতে...এটাই আমার স্বপ্ন!’