এখনই অবসর নয় আলোনসোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জন উঠেছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন জাবি আলোনসো। গুঞ্জনটাকে থামিয়ে দিলেন আলোনসো নিজেই। পরশু স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোকে স্প্যানিশ মিডফিল্ডার বললেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু ভাবেননি, ‘সবকিছু তাড়াতাড়ি শেষ করে ছুটি কাটাতে যেতে চাই। এরপর সময় এলেই সিদ্ধান্ত নেব। এখন এসব ভাবার সময় নয়।’ অবসর গুঞ্জনের আগেই চিলি ম্যাচের পর শিরোনাম হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। বলেছিলেন স্পেনের এই দলটায় ‘ক্ষুধা’ ও ‘উচ্চাশা’ দুটিরই অভাব আছে। তথ্যসূত্র: স্কাই স্পোর্টস।