এখনই অবসর নয়: শচীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ৩৮ হতে চলেছে। ক্রিকেটের প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন। অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ না পাওয়ার, সেটাও ঘুচে গেল দুই দিন আগে। এখন কি তাহলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন শচীন টেন্ডুলকার? চারদিকে এ নিয়ে জোর গুঞ্জন উঠলেও ক্রিকেটের এই বরপুত্র আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নয়!‘এটা (অবসর) নিয়ে ভাবছি না আমি, কখনো ভাবিওনি। এখানে লুকানোর কিছু নেই। যে সিদ্ধান্তই নিই, সেদিন খোলাখুলি সব বলব আমি। এখন শুধু খেলা উপভোগ করে যেতে চাই’—বলেছেন শচীন টেন্ডুলকার।গুঞ্জন চলছিল, বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন তিনি। শুধু টেস্ট ক্রিকেটে খেলবেন। সব গুঞ্জন উড়িয়ে দিলেন শচীন নিজেই। ওয়েবসাইট।