এখনই কারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও অধিনায়ক সালমান বাটকে ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে গুঞ্জন উঠেছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত না হলে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।ক্রিকইনফোকে ইজাজ বাট বলেন, বিষয়টি এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগ তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। এখনো সুনির্দিষ্টভাবে অভিযোগ গঠন করেনি পুলিশ। তাই এ পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।শহীদ আফ্রিদি টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন বলে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল সালমান বাটকে। অথচ শুরুতেই স্পট ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন তিনি। এ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক আফ্রিদির সঙ্গে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে ইজাজ বাট বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলতে চাই না আমি।’