এখনই টোকিওর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিক শুরু হয়েছে দিন পাঁচেক। এখনো বাকি আছে আরও ১১ দিন। কিন্তু এরই মধ্যে নিজেদের মাটিতে পরের অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাপান। টোকিও ২০২০ অলিম্পিকে স্বেচ্ছাসেবী অনুবাদকদের জন্য একটি প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে দেশটি। আগামী মাসে জাপানের সাতটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষার ওপর চার দিনের সেমিনার হবে, যাতে নির্বাচিত ৪০০ স্বেচ্ছাসেবী তাঁদের অনুবাদের দক্ষতা আরও ভালোভাবে শাণিয়ে নিতে পারবেন। অলিম্পিক সম্পর্কে জ্ঞান, বিদেশি সংস্কৃতি ও আতিথেয়তায় দক্ষতা বাড়ানোর দিকেও লক্ষ্য থাকবে। এ সুযোগ অবশ্য শুধু জাপানি স্বেচ্ছাসেবীদের জন্য। তবে জাপানের বাইরের আগ্রহী স্বেচ্ছাসেবীরাও এরই মধ্যে টুইটারে নিজেদের আগ্রহের কথা জানাতে শুরু করেছেন। আপনিও যেতে চান? বিদেশি ভাষায় দক্ষতা, অলিম্পিক সম্পর্কে ধারণা আর আগে কোনো খেলার অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্য সব খরচও নিজেকেই বহন করতে হবে। জাপানটাইমস।